নবীনগরে পিতাকে খুনের দায়ে পুত্র আটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকায় পশ্চিমপাড়ার রাস্তায় ফেলে দা দিয়ে কুপিয়ে এক যুবক প্রকাশ্যে তার পিতাকে খুন করার ঘটনায় ১০ ঘণ্টা না পেরুতেই ঘাতক পুত্রকে আটক করেছে পুলিশ। আটক ছেলের নাম শুভ আহাম্মেদ (২৫)।

পুলিশ জানায়, খুনের ঘটনার ১০ ঘণ্টার মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘাতক শুভ থানার সামনে এলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জবানবন্দিতে সে তার পিতাকে হত্যার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন : নাগেশ্বরীতে ‘আচার’ খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

নবীনগর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান,পিতা হত্যার দায়ে পুত্রকে আটক করা হয়েছে।এঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ, পারিবারিক কলাহের জেরে শুক্রবার সকালে পিতা পুত্রের মাঝে (৫ হাজার টাকা নিয়ে) কথা কাটাকাটির এক পর্যায়ে শুভ বাড়ি থেকে একটি ধারালো দা দিয়ে পৌরএলাকার পশ্চিম পাড়া নবীনগর-নবীপুর সড়কে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পিতার মৃত্যু ঘটে।

ইত্তেফাক/এমআরএম