/ সাঈদ সাহেদুল ইসলাম
এ বইমেলায় আবুলরা যেই
সেলফি কিছু তুলছিল—
হাজার লোকের চলাচলেই
চারদিকে বেশ ধুল ছিল—
হঠাত্ লেখক এসেই সেথায়
একটি প্যাকেট খুলছিল—
অন্য প্যাকেট সে লেখকের
ঘাড়ের ব্যাগে ঝুলছিল—
সে লেখকের ক্যাপ মাথাতে
লম্বা কালো চুল ছিল—
আবুলদের-ই বই দেবে সে
লক্ষ্য তাহার মূল ছিল—
আবুলরা এর কারণ জিগায়
লেখক তখন বুলছিল—
ফালতু লিখে বই করি বের
এটাই চরম ভুল ছিল—
বইগুলো নাও ফ্রিতে দিলাম
আর কোনো না কূল ছিল—
আবুলরা তাই রেগেই গিয়ে
ভীষণ রকম ফুলছিল—
বের করে বই টাকাও গেছে
দুঃখে লেখক ঢুলছিল—
অমন লেখক আর কেউ নয়
সাঈদ সাহেদুল ছিল!
