/ ইমতিয়াজ সুলতান ইমরান
জেগে যারা ঘুমিয়ে থাকার ভান করে
ঘুম ভাঙাতে টানলে তাদের কান ধরে
ঘুম থেকে কি উঠবে তারা? উঠবে না।
ঐ গাধাদের ঘুম কখনো টুটবে না।
এই সমাজে এমন গাধার নেই অভাব
কানটা টেনে কেটে দিলেও
যায় না তাদের এই স্বভাব।
কেন তারা এমন করে
ভঙ্গি ধরে কেমন করে?
ওদের কাছে নেই জবাব।
বলছি আমি শুনুন তবে
ওরা কেমন দিই জবাব।
সবই বোঝে সবই জানে
সবই ঢোকে ওদের কানে
জেনে শুনে কয় জানে না
লাজে মরার ভয় জানে না
ওরা হলো বেশরম।
দেবে ওদের কে শরম?
এয়ারপোর্ট, সিলেট
