/ আল সানি
পড়াশোনা
ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর :প্রতিটা সাব্জেক্টের জন্য আলাদা আলাদা নোট বানাব। শিক্ষকদের প্রতিটি কথা মন দিয়ে শুনব। সিজিপিএ ৪ বানাব। ফ্যাকাল্টি হব।
৩ সেমিস্টারের পর :অন্তত সবগুলো ক্লাস করার চেষ্টা করব সিজিপিএ একটু কম হলেও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দিয়ে পুষিয়ে দেব।
৭ সেমিস্টার পর :আল্লাহ! পড়াশোনা আর ভালো লাগে না। যা পড়েছি তার একটা সার্টিফিকেট পেলেই হবে। ব্যাকলগ, রিটেক না খেয়ে কোনো রকম সব সাব্জেক্টে পাস করলেই হবে।
প্রেম
ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর :ভালো সাব্জেক্টে ভর্তি হলাম। এখন যে মেয়েরা আমার পিছে ঘুরবে। দেখেশুনে প্রেম করতে হবে। সচিব বা এসপি-ডিসির মেয়ে হলে ভেবে দেখব।
৩ সেমিস্টার পর :মোটামুটি একটা ভালো ও সুন্দর মেয়ে হলেই চলবে। বড়ো লোকের মেয়েরা অতটা ভালো হয় না।
৭ সেমিস্টার পর :এত সুন্দরী লাগবে না। আমার সাথে যায় এমন একটা হলেই হবে। একা একা আর কত! ভালো লাগে না।
সাউথইস্ট ইউনিভার্সিটি
