এইচএসসি পরীক্ষা ২০২০

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪

বন্ডের গায়ে যে সুদের হার লিখিত থাকে তাকে  কুপন রেট বলে

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা-প্রথমপত্র

হেমায়েত হোসেন

সহকারী অধ্যাপক

কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা

 

দীর্ঘমেয়াদি অর্থায়ন

সামিট কোম্পানির ১০,০০,০০০ টাকা দীর্ঘমেয়াদি মূলধনের প্রয়োজন হওয়ায় ১০% কুপন সুদের হারে ১,০০০ টাকা অভিহিত মূল্যের ১,০০০টি বন্ড ১০ বছরের জন্য বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার ১২%। অন্যদিকে বাজার সুদের হার হ্রাস পাওয়ার কারণে বিনিয়োগকারীরা বন্ড ক্রয়ের জন্য ভিড় জমাতে থাকেন।

ক) ইল্ড টু কল কী ?                                          ১

খ) কখন বন্ডের বাজার মূল্য অভিহিত মূল্যের সমান হয়? ব্যাখ্যা করো।                                          ২

গ) সামিট কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়

করো।         ৩

ঘ) উদ্দীপকে বাজার সুদের হার হ্রাস পাওয়ায় সামিট কোম্পানির বন্ডের বিক্রয় মূল্যের উপর কী ধরণের প্রভাব পড়বে? মতামত দাও।                          ৪

উত্তর

ক) কোনো বন্ড মেয়াদপূর্তির পূর্বেই ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হলে উক্ত বন্ড হতে অর্জিত আয়ের হারকে ইল্ড টু কল বলে।

খ) যখন কুপন সুদের হার ও বাজার সুদের হার সমান হয়, তখন বন্ডের বাজারমূল্য অভিহিত মূল্যের সমান হয়। বন্ডের গায়ে যে সুদের হার লিখিত থাকে তাকে  কুপন রেট বলে। বন্ড ইস্যু করার সময় বাজার সুদের হারকে বিবেচনা করে বন্ডের কুপন রেট নির্ধারণ করা হয় যেন বন্ডটি অভিহিত মূল্যে বাজারে ইস্যু করা যায়। পরবর্তীতে বাজার সুদের হারের পরিবর্তনের ফলে বন্ডের বাজার মূল্যের পরিবর্তন ঘটে।

গ) আমরা জানি,

ঘ) বাজার সুদের হার হ্রাস পাওয়ায় সামিট কোম্পানির বন্ডের বিক্রয়মূল্য বৃদ্ধি পাবে।

বন্ড ইস্যু করার সময় এর গায়ে একটি সুদের হার উল্লেখ থাকে যাকে কুপন রেট বলে এবং এটা অপরিবর্তনীয়। বাজার সুদের হার যদি ঐ রেটের চেয়ে কম থাকে তবে ঐ বন্ড ক্রয়ের জন্য বিনিয়োগকারীরা অধিক আগ্রহ দেখান। অন্যদিকে বাজার সুদের হার যদি ঐ রেটের চেয়ে বেশি থাকে তবে ঐ বন্ডের চাহিদা কমে যায়। কারণ বিনিয়োগকারীরা সবসময় লাভজনক খাতে বিনিয়োগ করতে চায়।

উদ্দীপকে দেখা যায় যে, বাজার সুদের হার হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা সামিট কোম্পানির বন্ড ক্রয়ের জন্য ভিড় জমাতে থাকেন। ফলে কোম্পানির বন্ডের চাহিদা বৃদ্ধি পায় এবং বাজার মূল্য বৃদ্ধি পায়। বন্ডের চাহিদা বৃদ্ধির কারণ হচ্ছে সামিট কোম্পানির বন্ডের কুপন রেট ১০% যা অপরিবর্তিত এবং বাজার সুদের হারের চেয়ে বেশি। কুপন রেট বাজার সুদের চেয়ে বেশি হওয়ায় বিনিয়োগকারীরা সামিট কোম্পানির বন্ডে বিনিয়োগ করবে এবং বেশি মূল্য দিয়ে বন্ড ক্রয় করবে। এজন্য বন্ডের মূল্য বৃদ্ধি পাবে। অতএব বাজার সুদের হার হ্রাস       পেলে বন্ডের বিক্রয়মূল্য বৃদ্ধি পাবে।