শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর সেন্ট যাকোব স্কুলে অনুষ্ঠিত হলো বিশেষ স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচি । গত ১১ ফেব্রুয়ারি স্কুল ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ্যাডভেন্টিষ্ট ডেন্টাল ক্লিনিকের চিকিত্সকগণ। নেতৃত্বে ছিলেন, ডা. ফ্রাঙ্ক ও ডা. মিলান মসকালা। স্বাস্থ্য, শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষা এবং স্বাস্থ্য একে অপরের পরিপূরক। মা-বাবা সন্তানদের প্রতি খুবই যত্নশীল। সন্তানদের জন্য তারা দিনরাত পরিশ্রম করেই চলেছেন। সকল মা-বাবাই সন্তানদের ভালোবাসেন নিজেদের জীবনের চেয়ে অধিক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি প্রায় সব মা-বাবাই জানেন না। তারা ভুলে যান স্বীয় সুস্থতা সন্তানদের লালন পালনের জন্য কত বেশি জরুরি। মা-বাবা অসুস্থ্য হলে সন্তানরা পড়বে এক অনিশ্চয়তার মধ্যে। তাই অভিভাবক তথা মা-বাবার সুস্থতা সন্তানদের ভবিষ্যত উন্নয়নের প্রধান নিয়ামক। এলক্ষ্যে উক্ত প্রতিষ্ঠান পালন করলো এ কর্মসূচি।
