সম্প্রতি শিক্ষক-গবেষক ও কণ্ঠশিল্পী শাহনাজ বাজপেয়ী বাংলাদেশের কিংবদন্তী রকস্টার জেমসের সঙ্গে এই ছবিটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখেন ‘গুরু’।
এই ছবিতেই দেশ ও দেশের বাইরে একাধিক শিল্পী, মিউজিশিয়ানরা জেমসের গায়কী ও উপমহাদেশের তার জনপ্রিয়তার নানা কমেন্টে মুখর হয়ে ওঠে।
মূলত এই শীত মৌসুমে টানা প্রায় ৪ মাস ধরেই দেশ-দেশের বাইরে একাধিক কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছে আমাদের নগরবাউল।
দেশ-বিদেশে অগণিত ভক্তের পাশাপাশি একাধিক শিল্পীরাও তার অনুরক্ত। সেই ভক্তিই যেন প্রকাশ করলেন গুণী কণ্ঠশিল্পী শাহনাজ বাজপেয়ী।
