নিয়োগ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫

নিয়োগ বিজ্ঞপ্তি: মূতিউল্লাহ ভূইয়া উচ্চবিদ্যালয়, পোঃ করিমপুর, উপজেলা: নরসিংদী সদর, জেলা:নরসিংদী এর জন্য বিধিমোতাবেক শূন্যপদে একজন প্রধানশিক্ষক (ইংরেজিতে দক্ষ) আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ আগামী ০২/০৩/২০২০ খ্রিঃ’র মধ্যে মূল সনদের ফটোকপি/প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি ছবিসহ দরখাস্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বরাবর উপরোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে। —সভাপতি।                সিকে-৪১২

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ, ডাকঘর: বাংলাহিলি, উপজেলা: হাকিমপুর, জেলা: দিনাজপুর বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ মোতাবেক সেসিপ কর্তৃক অনুমোদিত জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ড্রেস মেকিং ট্রেডে ০১ (এক) জন ল্যাব এসিস্ট্যান্ট ও কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ট ০১ (এক) জন মোট ০২ (দুই) জন আবশ্যক। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল)/ব্যবসা ব্যবস্থাপনা বিএম ২য় বিভাগ (সমমান সিজিপিএ) পাস এবং বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাকিমপুর শাখার অনুকূলে করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবরে আবেদন করতে হবে। (মোঃ গোলাম মোস্তফা কামাল), অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ, হাকিমপুর, দিনাজপুর।   সিকে-৪১১