বাংলাদেশে বিশ্বখ্যাত ডিপকুল ব্র্যান্ডের একমাত্র পরিবেশক সোর্স এজ লিমিটেড সম্প্রতি নিয়ে এসেছে ডিপকুল বারনকেজ লিকুইড নামে নতুন এমএটিএক্স আকারের সম্পূর্ণ মেটাল কেসিং। যা ১২০ মিমি রেডিয়েটরসহ একটি প্রি-ইনস্টলড ইন্টিগ্রেটেড লিকুইড কুলিং ও কন্ট্রোলারসহ বিল্টইন আরজিবি মাল্টিপয়েন্ট লাইটিং সিস্টেম যুক্ত। কম্প্যাক্ট ও আকর্ষণীয় নতুন ডিজাইনের এই কেসিংটি এরই মধ্যে বিশ্বের ৫০টিরও বেশি বড়ো বড়ো প্রযুক্তি পুরস্কার জিতে নিয়েছে। এতে সব ধরনের এটিএক্স মেইনবোর্ড ও গ্রাফিক্স কার্ড সংযুক্ত করা যায়। এতে পাওয়ার সাপ্লাই ইউনিটকে ওপরের দিকে লাগানো যায় এবং একটি এক্সটেনশন ক্যাবল দিয়ে পাওয়ার ক্যাবলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ডিপকুলের নতুন এই কেসিং গেমিংয়ে সর্বপ্রথম প্রি-ইনস্টলড স্টাইলিশ কালারফুল ফ্লোরটার ইউনিট সংযুক্ত করা হয়েছে, যাতে আপনার পিসির লিকুইড কুলিং পারফরমেন্স বাইরে থেকেই দেখতে পাবেন। কেসিংটি সাদা ও কালো রঙে এক বছরের ওয়ারেন্টিসহ আন্তর্জাতিক বাজার থেকে অন্তত ৪০ শতাংশ কম দামে সীমিত সময়ের জন্য মাত্র ৭ হাজার ৭০০ টাকায় বাংলাদেশের সব বড়ো বড়ো কম্পিউটার মার্কেটে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন ডিপকুল বাংলাদেশের ফেসবুক পেজ ও সোর্স এজ লিমিটেডে।
