পীরগাছায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় ট্রেনে কাটা পড়ে গীতা রানী (৫২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দেবী চৌধুরাণী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গীতা রানী উপজেলার কান্দি ইউনিয়নের চাপড়া গ্রামের সুধা রঞ্জনের স্ত্রী।

বোনারপাড়া জিআরপি থানার এসআই মাঈদুল ইসলাম বলেন, গীতা রানী মানসিক ভারসাম্যহীন হওয়ায় লাশ সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।