আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে স্ত্রীকে হত্যার দুই মাস পর স্বামী গোলজার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। কলাবিক্রেতা সেজে শনিবার দুপুরে ঢাকার মিরপুরের মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানা পুলিশ। গোলজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামের অহিদ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার এসআই আশাদুর রহমান জানান, গত ১৬ ডিসেম্বর গোলজার তার স্ত্রী রুনা আক্তারকে উপজেলার ছোট বিনাইরচর গ্রামের জুলহাসের ভাড়াটিয়া বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে।
