চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীতে ‘বিট-৩৬৫’ নামে অনলাইনভিত্তিক জুয়ার সঙ্গে জড়িত আরো তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানাপুলিশ। এর আগে চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে আরো ১৬ ‘জুয়াড়িকে’ গ্রেফতার করা হয়েছিল। গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর বান্ডেল রোডের আনসার ক্লাবের সামনে থেকে তিনজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা হলো—মাহে আলম (৩৫), মো. ফরহাদ (২৬) ও মামুনুল হক (৩০)।
পুলিশ জানায়, বিট-৩৬৫ একটি অনলাইনভিত্তিক জুয়ার আসর। গ্রেফতার তিনজন ফুটবল-ক্রিকেট খেলা নিয়ে ডলারের বিনিময়ে বাজি ধরে। তারা আনসার ক্লাবের সামনে দাঁড়িয়ে মোবাইলে জুয়া খেলছিল। তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, ২৮ হাজার টাকা এবং ওয়েবসাইটে ডলার পরিশোধের ডকুমেন্ট পাওয়া গেছে। তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
