নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরতে হবে ---------রেলমন্ত্রী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

পঞ্চগড় প্রতিনিধি

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সভা সমাবেশের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুজিববর্ষ উদ্যাপনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় রেলমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।