চট্টগ্রামে ভেজাল খাবার বিক্রির দায়ে জরিমানা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

চট্টগ্রাম অফিস

ভেজাল ও বাসি খাবার বিক্রির দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হচ্ছে রীব বাঙালি রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজ ও আয়োজন রোস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজ।

শনিবার নগরীর চৌমুহনী ও বাদামতলী এলাকায় এই অভিযান চালানো হয়।

ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, অভিযানকালে রোস্তোরাঁ দুটিতে পচা ও বাসি খাবার পাওয়া গেছে। তাই ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।