গফরগাঁওয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গফরগাঁও উপজেলার শাখচূঁড়া উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাহমী গোলন্দাজ বাবেল বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, শাখচূঁড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফউদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। মুসলেহউদ্দিন ফাউন্ডেশনের সহযোগিতায় স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারিতে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি ও কাজের আলোকচিত্র এবং বঙ্গবন্ধুর ওপর লেখা বই স্থান পেয়েছে।