লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় চট্টগ্রামমুখী বাসে তল্লাশি চালিয়ে এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ এলাকায় চট্টগ্রামমুখী বাসে তল্লাশি চালিয়ে জায়তুন নাহারকে ২ হাজার ৫২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে শুক্রবার রাতে একই এলাকায় বাসে তল্লাশি চালিয়ে মো. আহম্মদ নুর ও ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তদের কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
