স্টাফ রিপোর্টার, রংপুর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে নগরী প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি রনু রহমান, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাহা, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা তাজুল ইসলাম, শ্রমিক দলের নেতা আসাদুজ্জামান বাবুসহ আরো নেতাকর্মীরা।
