চ্যাম্পিয়ন কন্টিনেন্টাল গ্রুপ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

কন্টিনেন্টাল গ্রুপ চট্টগ্রামে টি-টেন করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে দলটি ২৬ রানে মাস ইন্টিমেটস গ্রুপকে হারিয়েছে।

চ্যাম্পিয়ন দলের সাব্বির ফাইনালের সেরা এবং একই দলের মাঈনুদ্দিন রুবেল টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পান। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ক্লিফটন গ্রুপের পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল প্রমুখ।

চট্টগ্রামের সাবেক ক্রিকেটারদের সংগঠন চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাব এ প্রতিযোগিতা আয়োজন করে।