বুন্দেসলিগায় জানুয়ারির সেরা হালান্ড

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

এলেন, দেখলেন আর জয় করলেন। বরুসিয়া ডর্টমুন্ডের নতুন ফরোয়ার্ড এর্লিং ব্রাউট হালান্ডের বুন্দেসলিগায় অভিষেক মাসটাকে এমনই তো বলা যায়! রেডবুল সালজবুর্গ থেকে জানুয়ারির দলবদলে বরুসিয়ায় এসেই লিগে মাসের সেরা খেলোয়াড়ের খেতাবটা জিতলেন তিনি। জিতবেনই না কেন? জানুয়ারিতে পাঁচ ম্যাচে যে রীতিমতো বিস্ফোরণই ঘটিয়েছিলেন অস্ট্রিয়ান এই স্ট্রাইকার! শুরুটা করেছিলেন অগসবুর্গের বিপক্ষে মাত্র ২৩ মিনিটে করা এক হ্যাটট্রিক দিয়ে। এরপর কোলোনের বিপক্ষে করলেন জোড়াগোল। পরের তিন ম্যাচেও তার তিন গোল দলকে ফিরিয়েছে শিরোপার লড়াইয়ে। যার ফলে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জেতেন তিনি।