কাজল বন্দ্যোপাধ্যায়
জাতীয় সাহিত্য প্রকাশ
প্রচ্ছদ: বীরেন সোম। মূল্য: ২৫০ টাকা
বিভিন্ন সময়ে প্রকাশিত পাঁচটি বইয়ের অনুকবিতা সংকলিত হয়েছে এই কাব্যে। বই পাঁচটির নাম ‘দগ্ধ ধূলিকণা’, ‘পৃথিবীর গৃহকোণ’, ‘উত্থানের মন্ত্র নেই’, ‘মর্মরেখা-স্বেদবিন্দু’ এবং ‘উনস্বাদ উনউচ্চারণ’। এগুলো রুবাই, শের-শায়েরী, প্রবচন ইত্যাদির সাথি, উত্তরসূরি। এর মধ্যে প্রথম আর শেষ বইটি ফ্যাক্সিমিলি পদ্ধতিতে হুবহু মূলের অনুরূপ মুদ্রিত। বইটি এদিক থেকে অভিনব।
