মুজিববর্ষেই দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে —বিদ্যুত্ প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মুজিববর্ষের মধ্যেই দেশের শতভাগ এলাকা বিদ্যুত্ সেবার আওতায় আসবে। সব পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

গতকাল শনিবার খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) জেনারেল ম্যানেজার (জিএম) সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বক্তব্য রাখেন। দেশের ৮০টি পল্লী বিদ্যুত্ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজাররা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বলা হয়, আগামী জুনের মধ্যে দেশব্যাপী গ্রীডভুক্ত এলাকার ৪৬১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন করা হবে। সব সমিতিতে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রম পালাক্রমে ২৪ ঘণ্টা চালিয়ে ঘরে ঘরে বিদ্যুত্ নিশ্চিত করা হবে। সারাদেশে ২ লক্ষ ৫০ হাজার প্রি-পেইড মিটার স্থাপন করা হবে।