জবিতে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় ‘সাংবাদিকতার প্রাথমিক ধারণা’ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম বিন হারুন, ‘ক্রীড়া সাংবাদিকতা’ বিষয়ে একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফাহিম রহমান, ‘সংবাদ উপস্থাপনা’ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাবরিনা হোসাইন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ে যমুনা টেলিভিশনের আখলাকুস সাফা, ‘ক্যাম্পাস সাংবাদিকতা’ বিষয়ে গাজী টিভির নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ, ‘ফিচার লেখার কৌশল’ বিষয়ে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের প্রভাষক বারেক কাইসার আলোচনা করেন। শেষে সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের সঞ্চালনায় এক সাধারণ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য মীজানুর রহমান।