শোক সংবাদ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩

জসিম উদ্দিন খান    

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন খান (৬৭) বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় ঢাকা পূর্ব রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি...রাজিউন)।  তিনি এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে  গেছেন। মরদেহ শুক্রবার জন্মভূমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার বয়লাভো গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় ।

আমেনা খাতুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নিউ ইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জসিম মাহমুদের মা আমেনা খাতুন (৯০) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ভাগলপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন  (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি চার পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমার লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।