রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় তানভীর হোসেন (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইয়াসিন মিয়া (১৮) নামে অপর এক আরোহী। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তানভীরকে মৃত ঘোষণা করেন।
নিহত তানভীরের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বাজিতপুর রামনগর গ্রামে। পরিবারসহ রাজধানীর ওয়ারীতে থাকতেন তিনি। আহত ইয়াসিন মেঘনার একটি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
