মাদকবিরোধী অভিযান

রাজধানীতে গ্রেফতার ৪২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।

ডিএমপির সহকারী কমিশনার মো. মফিজুর রহমান পলাশ বলেন, অভিযানকালে ২ হাজার ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, তিন গ্রাম ৩৫৪ পুরিয়া হেরোইন, ৬২০ গ্রাম ২৬৩ পুরিয়া গাঁজা, ৫৩০ বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।