গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে গাফফারুল ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাজীপুর নিমস্মরণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গাফফারুল ইসলাম কাজীপুর নিমস্মরণ পাড়ার মিনহাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ীর পার্শ্বে পুকুরের পাড়ে খেলছিলো গাফফারুল। খেলার এক পর্যায়ে পুকুরে পড়ে ডুবে যায় সে। পরে পুকুরের পানিতে লাশ ভেসে উঠলে প্রতিবেশীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরো পড়ুন: চুয়াডাঙ্গায় এএসপির গাড়িতে বোমা হামলা, গুলিবিদ্ধ যুবক আটক

স্থানীয় জেলা পরিষদের সদস্য মনছুর আলী ও কাজীপুর ইউনিয়ন পরিষদ সদস্য খবির উদ্দন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ