অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ২০ বছর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪১

১৯৮৮

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৮৮ সালে প্রথম যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। দেশের মাটিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভারত।

 

১৯৯৮

১০ বছর পর আবারো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসে। দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

 

২০০০

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া তৃৃতীয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীকালে টিম ইন্ডিয়ার সিনিয়র দলের ভরসা হয়ে ওঠা মহম্মদ কাইফ। দেশের বাঁ-হাতি লেজেন্ড যুবরাজ সিং সেই প্রতিযোগিতায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। ফাইনালে হোম টিম শ্রীলঙ্কাকেই ৬ উইকেটে হারিয়েছিল ভারত।

 

২০০২

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া চতুর্থ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ১১২ রানে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

 

২০০৪

২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। ফাইনালে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

 

২০০৬

শ্রীলঙ্কায় হওয়া ষষ্ঠ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের কাছে ৩৮ রানে হার স্বীকার করতে হয়েছিল ভারতকে।

 

২০০৮

মালেশিয়ায় আয়োজিত হওয়া এই বিশ্বকাপ দ্বিতীয়বারের জন্য জিতেছিল ভারত। এই টুর্নামেন্ট থেকেই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো তারকারা উঠে আসে।

 

২০১০

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের নকআউট পর্যায় থেকে ছিটকে গিয়েছিল ভারত।

 

২০১২

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সেবারের আসর আয়োজন করা হয়। ফাইনালে হোম টিম অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত।

 

২০১৪

সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হওয়া ২০১৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। রানার্সআপ হয়েছিল পাকিস্তান।

 

২০১৬

২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত হওয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্টইন্ডিজ। রানার্সআপ হয়েছিল ভারত।

 

২০১৮

ভারত ২০১৮ সালে নিউজল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের উঠতি তারকা শুভমান গিল।