টম হ্যাঙ্কসের বিখ্যাত মুভি ‘দ্য টার্মিনাল’-এর কথা মনে আছে? সেই সিনেমা একটি সত্য ঘটনার ওপর তৈরি। যার নায়ক একজন ইরানি রিফিউজি, নাম তার মেহেরান কারিমি নাসেরি। ১৯৮৮ সালে তিনি ফ্রান্সের বিমানবন্দরে রাজনৈতিক কারণে আটকা পড়ে সেখানেই থাকা শুরু করেন এবং থাকেন ২০০৬ সাল পর্যন্ত। উন্নত দেশের চাকচিক্য দেখে ফাঁদে পড়ে রিফিউজি হতে গিয়ে কী করুণ জীবন!
