ছবি ও কথা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫

বইপ্রেমীদের কাছে লাইব্রেরি মানে স্বর্গ। ভিন্ন এক জগত্ এটি। সকাল থেকে রাত পর্যন্ত বই ঘরের মধ্যে আনাগোনা চলে বইপ্রেমী ও সাধারণ মানুষের। তবে লাইব্রেরি মানে শুধু চেয়ার-টেবিল আর বই দিয়ে সাজানো কোনো ঘর নয়। বিশ্বে এমনও লাইব্রেরি রয়েছে যেখানকার বই এক জীবনে পড়ে শেষ করা অসম্ভব। শুধু তাই নয়, লাইব্রেরির বিশালতা দেখলে চোখে ধাঁধা লাগার মতো অবস্থা। এমনই কযেকটি লাইব্রেরি নিয়ে আজকের ‘ছবি ও কথা’র আয়োজন—

 

n রিয়েল গাবিনেতে পর্তুগেজ দে লিতুরা। ১৮৩৭ সালে একটি পর্তুগিজ প্রতিষ্ঠান এই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করে।

 

n বিবলিওথিক সেইন্ট জেনভি। ফ্রান্সের পেরিসে ১৮৮১ সালে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়।

 

n রিজকস মিউজিয়াম রিসার্চ লাইব্রেরি। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই লাইব্রেরিটি নেদারল্যান্ডের সবচেয়ে বড় রিসার্চ লাইব্রেরি।

 

n বিবিলিওটেকা স্টেটেল ওরাটরিয়ানা দে গিরোলামিনি। ১৫৬৬ সালে নির্মিত এই লাইব্রেরিটি ইতালির নেপলসের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী লাইব্রেরি।

 

n স্টিফসবিবিলিওথেক ক্রেমসমনস্টার। ১৬৮০-১৬৮৯ এরমধ্যে লাইব্রেরিটি অস্ট্রিয়াতে নির্মিত হয়।