আগামী মাসের ১৩ তারিখে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর শুটিং শুরু করার কথা আছে। লঞ্চে প্রায় দুই সপ্তাহ টানা শুটিং হবে। এরপর ঢাকায় শুটিং। কিশোরবেলায় বইটি পড়ার সময় মনে হয়নি এই চরিত্রটি আমি। এই ছবিতে কাজের মাধ্যমে হয়তো একটা প্রজন্মের কাছে রাতুল হয়ে থাকার সুযোগ হলো। প্রায় দুই সপ্তাহ হলো ছবিটি নিয়ে কর্মশালা শুরু হয়েছে। আগে সময় দিতে পারিনি। শুটিংয়ের আগে যোগ দেবো। এর আগে উপন্যাস ও চিত্রনাট্যটি কয়েকবার পড়েছি। চরিত্রটি করা আমার জন্য একটা দায়িত্বের জায়গাও। সে কথা মাথায় রেখেই প্রস্তুত হচ্ছি। শিল্পীকে সময় না দিলে চরিত্র সম্পূর্ণ বিকশিত না-ও হতে পারে। স্বল্প সময়ের ব্যবধানে এক চরিত্র ছেড়ে আরেক চরিত্র করতে হচ্ছে। পরিচালকেরা ফেঁসে গেছেন। কাজ শেষ না করলে সঠিক সময়ে শুটিং শেষ হবে না। এখন কিছু করার নেই।
‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমার প্রস্তুতি প্রসঙ্গে
চিত্রনায়ক সিয়াম আহমেদ
