বিভিন্ন বিভাগে যারা পুরস্কার পেয়েছেন...

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৭

এবারের ফিল্মফেয়ারে নজর কাড়লেন রণবীর সিং ও আয়ুষ্মান খুরানা। রণবীরের গাল্লি বয় ও আয়ুষ্মানের আর্টিক্যাল ১৫ বেশিরভাগ পুরস্কার নিয়েছে নিজেদের ঝুলিতে।

সমালোচকদের বিচারে সেরা সিনেমা ‘সোনচিড়িয়া’ ও ‘আর্টিক্যাল ১৫’। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা আয়ুষ্মান খুরানা। ‘আর্টিক্যাল ১৫’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী ভূমি পেডনেকার এবং তাপসী পান্নু। দু’জনই এ পুরস্কার পেয়েছেন তাদের ‘সান্ড কি আঁখ’ ছবির জন্য। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। সেরা মিউজিক অ্যালবাম ‘গাল্লি বয়’ ও ‘কবীর সিং’। সেরা গীতিকার ডিভাইন ও অঙ্কর তিওয়ারি (আপনা টাইম আয়ে গা অ্যালবামের জন্য)। সেরা পুরুষ প্লেব্যাক সিঙ্গার অরিজিত্ সিং (কলঙ্ক ছবিতে কলঙ্ক নাহি গানটির জন্য)। সেরা নারী প্লেব্যাক সিঙ্গার শিল্পা রাও (ওয়ার ছবির ঘুংরো গানের জন্য)। বেস্ট ডেবিউ ডিরেক্টর, আদিত্য ধর (উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক)। বেস্ট ডেবিউ অভিনেতা, অভিমন্যু দাসানি (মর্দ কো দর্দ নেহি হোতা)। বেস্ট ডেবিউ অভিনেত্রী অনন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু)। সেরা অরিজিনাল স্টোরি অ্যাওয়ার্ড আর্টিক্যাল ১৫ ছবির জন্য অনুভব সিং ও গৌরভ। সেরা চিত্রনাট্য পুরস্কার রীমা কাগতি ও জোয়া আখতারের গাল্লি বয়। এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান চিত্রনির্মাতা রমেশ সিপ্পি।