ছবি ও গল্প

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৭

সম্প্রতি চলচ্চিত্র সাংবাদিকদের সম্মিলিত সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) বাত্সরিক পরিবার দিবস উদযাপিত হয়েছে গাজীপুরের হোতাপাড়ার খতিব খামারবাড়ি রিসোর্টে। এতে সমিতির সদস্যরা পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

পরিবার দিবসে দিনব্যাপী নানা আয়োজন ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র্যাফেল ড্রয়ে সকলে মেতেছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পরিবার দিবসের অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি, আসমা জাহান, লিমনসহ অনেকে।