নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক তাজুল ইসলাম
আদর্শ কলেজ, দরিকান্দি, পোঃ জীবনগঞ্জবাজার, বাঞ্ছারামপুর, ব্রা?হ্মণবাড়িয়ার জন্য প্যাটার্নভুক্ত শূন্যপদে সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার-১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-১ জন নিয়োগ করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও বাংলাদেশ কৃষি ব্যাংক, জীবনগঞ্জবাজার শাখার অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ১৫ (পনের) দিনের মধ্যে আবেদন করতে হবে (পূর্বের আবেদনকারীকে শুধুমাত্র ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রদান করতে হবে)। -অধ্যক্ষ। সিকে-৪১৩
নিয়োগ বিজ্ঞপ্তি তৃতীয় বার: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো-২০১৮ এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর জারিকৃত অর্ডিন্যান্স-এর আলোকে আল্-গায্যালী ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা, ডাকঘরঃ দারুলহুদা, উপজেলাঃ ভাণ্ডারিয়া, জেলাঃ পিরোজপুর-এর জন্য অবসরজনিত শূন্যপদে একজন উপাধ্যক্ষ আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্র এবং ১,০০০/- (এক হাজার) টাকা নগদ/পোস্টাল অর্ডারসহ (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্য দিবসের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করুন। আবেদনের সাথে নিজ কর্মস্থলের অনাপত্তিপত্র জমা দিতে হবে। ইতিপূর্বে যাহারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। -অধ্যক্ষ। মোবাইল নং-০১৭২৮৮৫৩১৯১। সিকে-৪১৫
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি ও জনবল কাঠামো ২০১৮ খ্রিঃ মোতাবেক চড়াইল আব্দুল আলী আলিম মাদ্রাসা, পোঃ পৈকখালী, উপজেলা ভাণ্ডারিয়া, জেলা-পিরোজপুর-এর জন্য নবসৃষ্ট শূন্য পদে ০১ (এক) জন অফিস সহকারী কাম হিসাব সহকারী ০১ (এক) জন নিরাপত্তা কর্মী এবং ০১ (এক) জন আয়া পদে নিয়োগ প্রদান করা হইবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ৫০০/= (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবরে আবেদন করতে হবে। -সভাপতি, ০১৭১৫৩৪০০৪০। সিকে-৪১৬
নিয়োগ বিজ্ঞপ্তি: আড়িয়া মোহন উচ্চ বিদ্যালয়, ডাকঘর: কালিয়াহরিপুর, উপজেলা ও জেলা: সিরাজগঞ্জের জন্য সরকারী বিধি মোতাবেক সেসিপ-এর আওতায় সাধারণ শিক্ষাধারার সাথে সংযুক্ত বৃত্তিমূলক (ভোকেশনাল) কোর্স চালুর লক্ষ্যে একজন ল্যাব এসিস্ট্যান্ট (ড্রেসমেকিং) ও একজন ল্যাব এসিস্ট্যান্ট (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) আবশ্যক। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) ২য় বিভাগ/(সমমান সিজিপিএ) পাশ এবং বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বত্সর। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
-প্রধান শিক্ষক। সিকে-৪১৭
