অবসর প্রকাশনা সংস্থা
প্রচ্ছদ :সৈয়দ লুত্ফুল হক। মূল্য :৩৫০ টাকা
বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দ লুত্ফুল হক তাঁর বর্ণাঢ্য কর্মকুশলতায় পেশাগত জীবনের প্রতিটি ধাপে অত্যুজ্জ্বল মেধা ও মননের স্বাক্ষর রেখেছেন চিত্রকলা, কবিতা, প্রবন্ধ, গল্প এমনকি শিল্প সমালোচনায়। তাঁর এই গ্রন্থে আরবের চিত্রকলা সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রাচীন যুগে দেশে দেশে নানা জাতির মানুষেরা বিভিন্ন গুহায় জীবজন্তু ও মানুষের ছবি দেয়ালে অংকন করেছে। আরব চিত্রশিল্পীরাও এক্ষেত্রে পিছিয়ে ছিল না। কিন্তু আরব জাতি ও মুসলমান ছাড়া মক্কা ও মদিনায় ভ্রমণ বা দর্শন নিষিদ্ধ থাকায় এখানকার চিত্রকরদের সম্পর্কে জানা খুবই কঠিন ছিল। আরব চিত্রকলা দুটি ভাগে ভাগ করা যায়—একটি ইসলামের আগমনের পূর্বে, অন্যটি ইসলামের আগমনের পর। ইসলাম-পূর্ব চিত্রকলার ভাণ্ডার বিশ্লেষণ করা অত্যন্ত কঠিন। ইসলাম-পরবর্তী চিত্রকলা নিয়ে বিশ্লেষণ করতে গেলে আরবদের নিজস্বতার বিষয়টি পরিলক্ষিত হয়। ইসলাম-পূর্ব চিত্রকলার নিজস্বতার কোনো ছাপ খুঁজে পাওয়া যায় না। এই গ্রন্থের ছবি ও তথ্যসমূহ অধিকাংশ ব্যবহূত হয়েছে রিচার্ড এথিংহোম রচিত Treashre of Asia Arab Painting গ্রন্থ থেকে। এছাড়া ধারণা নেওয়া হয়েছে সৈয়দ আমীর আলীর আরবের ইতিহাস এবং সৈয়দ মাহমুদুর রহমানের আরবের ইতিহাস থেকেও। বইয়ের প্রচ্ছদ করা হয়েছে ১২১৮-১২১৯ খ্রিস্টাব্দের উত্তর ইরাক (মোসুল)-এর গানের বই ‘কিতাব আল-অঘানি’-র চিত্রকর্ম ব্যবহার করে।
