ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে দুই বছরের এক শিশু ধষর্ণের শিকার হয়েছে। উপজেলার মানিকদীতে এ অমানবিক ও পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত লম্পট যুবককে আসামি করে গতকাল রবিবার সকালে থানায় মামলা করেন শিশুটির বাবা। পুলিশ জানায়, সন্ধ্যায় প্রতিবেশী যুবক আক্রাম হোসেন তার ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির আত্মচিত্কারে তাকে উদ্ধার করেন পরিবারের লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই প্রাথমিক চিকিত্সা শেষে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত আক্রাম হোসেন প্রতিবেশী মিলন মিয়ার ছেলে। নির্যাতিত শিশুটির বাবা জানান, তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় তার মেয়েকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
