কুষ্টিয়ায় হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কলেজ ছাত্র পলাশ হত্যা দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা  জরিমানা অনাদায়ে আরো এক বছর সাজার আদেশ দেওয়া হয়েছে। রবিবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো : রাকিবুল ইসলাম রাকিব (২৫), সুজন (২২), শাহরিয়ার নাইম রাব্বি (২৪) এবং পিয়াস (২৫)। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র পলাশকে কুপিয়ে হত্যা করে।