গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ওপর দিয়ে বয়ে চলা শীলা নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার বিকালে উপজেলার মশাখালী ইউনিয়নের শীলা বাজারে শীলা ব্রিজের কাছে এ নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার মশাখালী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপজেলার রাওনা গ্রামের রাওনা বিল থেকে নিগুয়ারি ইউনিয়নের ত্রিমোহনী পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এ নদী খনন করা হবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, আশা করা যায় এ নদী খননের মাধ্যমে এ অঞ্চলে প্রায় ৯০ হাজার ১০০ মেট্রিক টন ফসল উত্পাদন বাড়বে।
