বশেমুরবিপ্রবির শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত হামলার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনা শুনে তাত্ক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত শিক্ষার্থীর পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগপত্র পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।