মার্সেল টিভিতে অদলবদল অফার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ঘোষণা করেছে ‘টিভি অদলবদল অফার’। এর আওতায় গ্রাহকরা পুরাতন যে কোনো ব্র্র্যান্ডের সচল কিম্বা অচল সিআরটি, এলসিডি বা এলইডি টিভি বদলে কিনতে পারবেন মার্সেলের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি। সেইসঙ্গে থাকছে মার্সেল টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।

টিভি ‘অদলবদল অফার’ এর আওতায় ক্রেতারা পুরোনো টিভি বদলে মার্সেলের নতুন টিভি ক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন ২ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই সুবিধাটি ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে সারাদেশে কার্যকর হয়েছে। এদিকে মার্সেলের ‘সেরা দামে সেরা টিভি’ ক্যাম্পেইন সিজন-২ এর আওতায় টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা মডেলভেদে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এই সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত। 

উল্লেখ্য, গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে মার্সেলের রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় সারাদেশে রয়েছে ৭৩টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস। —প্রেস বিজ্ঞপ্তি