‘বহু’ বাংলাদেশ লিমিটেডের ফার্নিচারের নতুন শোরুম ও ডিজাইন স্টুডিও শুক্রবার গুলশান-তেজগাঁও লিংক রোডে উদ্বোধন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের পরিচালক প্রফেসর মাকসুমুল হক, ‘বহু’ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাবিলা নওরিন, পরিচালক নাহিদ শারমীন প্রমুখ
০০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের স্ট্র্যাটেজিক ব্যাবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া, পরিচালক মো. গোলাম কুদ্দুছ ও ফকির আখতারুজ্জামান সম্মেলনে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম
০০০০
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. ইফ্ফাত্ জাহান। অনুষ্ঠানে চিফ কনসালট্যান্ট মো. আলী হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্যাহ্ উপস্থিত ছিলেন
০০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে কমলনগর উপজেলার সয়াবিনচাষিদের মধ্যে ৪ শতাংশ মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে। সম্প্রতি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিনিয়োগ বিতরণ করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল
