রোমাঞ্চকর ম্যাচে পিএসজির ড্র

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

তিন গোলে পিছিয়ে পড়েও আমিয়েঁর বিপক্ষে দারুণ এক ড্র করেছে পিএসজি। আমিয়েঁর মাঠে শনিবার আট গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৪-এ ড্র হয়। পয়েন্ট ভাগাভাগি করলেও ২৫ ম্যাচে ২০ জয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে শনিবার ৪০ মিনিটেই তিন গোল হজম করে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা ম্যাচে ফেরে প্রথমার্ধের যোগ করা সময়ে। গোলটি করেন আন্দার হেরেরা। ৬০ আর ৬৫ মিনিটে কোয়াসির জোড়া গোলে সমতায় ফেরে পিএসজি। ৭৪ মিনিটে মাউরো ইকার্দির গোলে এগিয়ে গিয়ে জয়ের আশাও জাগিয়েছিল তারা। তবে যোগ করা সময়ে আমিয়েঁকে সমতায় ফেরান গিয়াসি।