সাইক্লিস্টরা মালয়েশিয়ায় যাচ্ছে না

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

করোনা ভাইরাসের আতঙ্ক

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইক্লিং স্থগিত হয়ে যাওয়ার পর এবার বাংলাদেশের সাইক্লিস্টরা মালয়েশিয়ায় ৪০তম এশিয়ান রোড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন না। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান এ তথ্য জানিয়েছেন। ১৮-২৪ মার্চ এই চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। কিন্তু মালয়েশিয়াও এই আয়োজন স্থগিত করেছে।