কুমিল্লা প্রতিনিধি
মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ‘কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল রবিবার থেকে শুরু হয়েছে।
টুর্নামেন্ট উপকমিটির সভাপতি সাইফুল ইসলাম রনি জানান, ‘কুমিল্লা নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৬ জন কাউন্সিলর মিলে ১৩টি দল গঠন করেছেন। ১৩ দিনে ২০টি খেলা হবে। প্রতিটি দলে চার জন করে বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন। ফাইনাল হবে ২৮ ফেব্রুয়ারি।’ এর আগে গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।
