হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৯

স্বল্প ব্যয় ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে পবিত্র হজ ও ওমরা পালনে বাংলাদেশের হাজিদের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে মদিনার আল-আনসার হোটেল কোম্পানি ও গোল্ডেন টিউলিপ ব্র্যান্ড নামে দুটি প্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানীর প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্তাগণ। অনুষ্ঠানে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ওমরাহ্ কমিটির চেয়ারম্যান সৈয়দ গোলাম সারওয়ার, আল-আনসার হোটেলের ডিরেক্টর মেহের হোসেন অনুশাহ, মোহাম্মদ আল-গাদবান, আটাব মহাসচিব মোহাম্মদ আসলাম খান, আটাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ সম্রাট ও মাওলানা শাহাদত্ হোসেন। সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহাদত্ কামাল। —প্রেস বিজ্ঞপ্তি