‘বেবি মাফলারম্যান’ নামেই বেশি পরিচিতি পেয়েছে শিশুটি। তার আসল নাম আভ্যান তোমার। কেজরিওয়ালের সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোড়ন তোলে শিশুটি। এবার কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানেও একই সাজে যোগ দিল সে। তার চোখে ছিল চশমা, গলায় মাফলার এবং মাথায় ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টির টুপি। ছিল সাজানো গোঁফও। রাম লীলা ময়দানে আম আদমি পার্টির কয়েকজন বিধায়ক তার সঙ্গে করমর্দন করেন এবং ছবি তোলেন। অনেকে তার সঙ্গে উত্সাহ ভরে সেলফিও তোলেন।
