টাঙ্গাইলের সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমিজ উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সখীপুর-গোপীনপুর সড়কের মহানন্দপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি সখীপুর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
আরো পড়ুন: মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘রমিজ উদ্দিন সখীপুর থেকে মোটরসাইকেল যোগে উপজেলার কাকড়াজান এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার মহানন্দপুর বাজার এলাকায় পৌঁছলে ইট বোঝায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এএএম
