৪০ বছরে ক্যাটস আই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫

পোশাক শিল্পে স্টাইল স্টেটমেন্ট আর ফ্যাশন ফোরকাস্টিং সব যেন আধুনিকতার ছোঁয়া নিয়ে আসে শুধুই মেয়েদের জন্যই! সেই সময়টায় অনেকেই মনে করতেন, ছেলেদের আবার ফ্যাশন কী! পরিবারপ্রধান পুরুষ থাকবে এসব সাজানো-গোছানো শিল্পরূপের সুন্দর ছোঁয়া থেকে দূরে। ছেলেরা যাই পরুক না কেন তাতে কি-বা এসে যায়? কিন্তু আশি দশকের গোড়াতে ‘ক্যাটস আই’ এসে বদলে দিতে শুরু করে সেই ধারণা। পুরুষের পোশাককে প্রাধান্য দিয়ে গড়ে তোলা এমন একটি প্রতিষ্ঠান সে সময় বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন ছিল ঝুঁকিপূর্ণ তেমনই ছিল আনকোরা ও অভিনব। ধীরে ধীরে সেই চিন্তায় পরিবর্তন এসেছে, খুলে গেছে নতুন নতুন দিক বলয়। নারীর পাশাপাশি পুরুষেরও নিত্যনতুন পোশাকের আড়ম্বর বাংলাদেশে এখন আর কোনো অবাক হওয়া বিষয় নয়। সাইদ সিদ্দিকী রুমী ও তার স্ত্রী আশরাফুন সিদ্দিকী ডোরা দম্পতির তখনকার সময়ে গড়ে তোলা প্রতিষ্ঠানই হলো ‘ক্যাটস আই’। ফ্যাশনের লাগাম মুঠিতে ধরে যে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে নিয়ত ছুটে চলছে এবং নিত্য নতুন ফ্যাশনকে পরিচিত করছে তাদের অন্যতম ‘ক্যাটস আই’। দিনে দিনে সেই যাত্রা আজ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটি অন্যতম ফ্যাশন আইকন হিসাবে। পোশাকে মেইড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে তারুণ্যের মন জয়করা দেশীয় পোশাক ব্র্যান্ড হয়ে ওঠে এটি। তাই বলা যায়, পোশাক শিল্পে পণ্যের মান এবং ব্যবসায়িক সততা দিয়ে ফ্যাশন রিটেইল ব্যবসায় পুরনো নাম ‘ক্যাটস আই’। ফেস্টিভ টু স্ট্রিট ফ্যাশনে প্রাণবন্ত কান্ডারির ভূমিকায় থেকে ক্যাটস আই, পা রাখল এবার চল্লিশে। দীর্ঘপথচলায় বদলে গেছে পোশাকের ঢং বা রং, বদলেছে পোশাকের ব্র্যান্ড ক্যাটস আইও। উন্নত টেইলরিং, প্যাটার্ন বৈচিত্র্যে সমকালীন ফ্যাশন ট্রেন্ড-সব কিছুতেই থেকেছে মুন্সিয়ানার ছাপ। এবার ব্র্যান্ডটির ৪০ বছর পূর্তিতে ক্রেতাদের জন্য থাকছে বছজুড়ে নানা আয়োজন আর অফার। ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই প্রতিনিয়তই সময়কে ধারণ করে ফ্যাশন ট্রেন্ডের পরিবর্তন নিয়ে কাজ করছে। দীর্ঘসময়ের পথচলায় ব্র্যান্ডের প্রতি ক্রেতা আগ্রহ বাড়াতে নতুনভাবে গোছানো হচ্ছে ব্র্যান্ডটিকে। স্টোর ইন্টেরিয়র আর পণ্যেও আনা হচ্ছে বৈচিত্র্যতা। দেশজুড়ে ক্রেতাদের আরো কাছাকাছি রেডি টু ওয়্যার সেবা দিতে জেলা শহরেও খোলা হবে চেইন স্টোর। ক্যাটস আইয়ের কো-ব্র্যান্ড মুনসুন রেইনেও আনা হবে নতুনত্ব। ক্রেতার আগ্রহ বাড়াতে বছরজুড়ে থাকবে বর্ষপূর্তির নানা চমক। ক্যাটস আই’র ওয়েবসাইট ও ফেসবুক ভেরিফাইড পেইজে এজন্য নজর রাখতে হবে। ওয়েবসাইট ঠিকানা : www.catseye.com.bd