ভাষা দিবসে নান্দনিক টি-শার্ট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫

বাংলা ভাষা ও সাহিত্যের বিবর্তনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলা গদ্য-সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জন্মের দুইশত বছর উপলক্ষে নিত্য উপহার দুটি টি-শার্ট প্রকাশ করেছে। শিল্পী মোস্তাফিজ কারিগরের ডিজাইনে ‘বিদ্যার সাগর’ এবং আমিনুল ইসলাম তুহিনের ডিজাইন করা ‘দ্বিশত বিদ্যাসাগর’ নামে দুটি টি-শার্ট পাওয়া যাবে। এছাড়াও অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নিত্য উপহারে এসেছে বাহার রহমানের ডিজাইনে ‘বঙ্গভাষা’ ও ‘একে বলতে পারো’ নামে আরও দুটি টি-শার্ট।

বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে ‘বঙ্গভাষা’ টি-শার্টটি। টি-শার্টটির জমিনে রয়েছে কবিতার পঙক্তি, ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন’। অন্য টি-শার্টটির জমিনে রয়েছে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি শহীদ কাদরীর  ‘একে বলতে পারো একুশের কবিতা’র পঙক্তি।

নতুন চারটি টি-শার্ট ছাড়াও নিত্য উপহারের অন্যান্য একুশের টি-শার্ট সংগ্রহ করা যাবে নিত্য উপহারের শাহবাগ ও মোহাম্মদপুর বিক্রয়কেন্দ্র থেকে। এছাড়াও www.nityaupahar.shop থেকে অনলাইনে অর্ডার করা যাবে।

                 মডেল      আযান, রহমান বাবু, রঙ্গন, রিদ্ধ

               পোশাক     নিত্য উপহার

               ছবি      হোসাইন আতাহার