নো টি স

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৭

একুশের সংগ্রহে নিপুণ

মাতৃভাষা দিবস উপলক্ষে নিপুণ সাদা-কালো, লাল এবং অ্যাশ রং নিয়ে কাজ করেছে। নিলেন, ভয়েল, ডিসকস কাপড়ের পোশাকের অলঙ্করণের মাধ্যম হিসাবে ব্যবহূত হয়েছে এ্যাপলিক, হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট এবং ব্লক প্রিন্ট। এবারের মোটিভ হিসাবে ব্যবহূত হয়েছে ফ্লোরাল এবং জিওমেট্রিক প্রিন্ট; যেখানে মিডিয়া হিসেবে ব্যবহার হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক, অ্যামব্রয়ডারি। নিপুণের একুশের সংগ্রহে রয়েছে শাড়ি, কামিজ, সালোয়ার-কামিজ, কুর্তি, শার্ট, পাঞ্জাবি।

০০

আমেরিকান ক্লিনিং কোম্পানি

আমেরিকান ক্লিনিং কোম্পানি বাংলাদেশ ও আমেরিকার যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানের আবাসিক, কমার্শিয়াল, ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। অত্যাধুনিক প্রযুক্তি হাইড্রোব্ল্যাস্টিং পদ্ধতিতে নিরাপদ স্বাস্থ্যসম্মত ক্লিনিং এজেন্ট ব্যবহার করে প্রতিষ্ঠানটি। আমেরিকান ক্লিনিং কোম্পানির সেবা ঢাকা, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে  পাওয়া যাচ্ছে।

০০

ফড়িং’র একুশে আয়োজন

মহান একুশকে  সামনে রেখে ফ্যাশন হাউজ ফড়িং একুশের বিভিন্ন চিত্র নিয়ে বেশকিছু পোশাকে ডিজাইন করেছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট ইত্যাদি  পোশাকে রং ব্যবহার করা হয়েছে কালো, সাদা, ধূসর প্রভৃতি। এসব পোশাকে কাজ করা হয়েছে অ্যামব্রয়ডারি, স্প্রেম, ব্লক, এপলিক, হাতের কাজ প্রভৃতি।

০০

রঙ বাংলাদেশ

ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালাকে নকশার বিষয় করে আর এর সাথে আছে জিওমেট্রিক থিম। ভাষার মাসের বিশেষ রঙ হিসাবে সাদা আর কালো আমাদের ভাবনার জগতকে অধিকার করে আছে। সেই সাদা আর কালোর সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরো যোগ হয়েছে লাল, অ্যাশ ও হোয়াইট। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক, প্যাচওয়াক ও এমব্রয়ডারিতে করা হয়েছে জমিন অলঙ্করণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে নানান অনুষঙ্গের সন্নিবেশে।

০০০

কে ক্র্যাফট

একুশের চেতনা মননে ধারন করে সৃজনশীল উপস্থাপনায় কে ক্র্যাফটের পোশাক পসরা থাকবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে। এবারের মোটিফে থাকছে—বর্ণমালা ইলাস্ট্রেশনের কোলাজ, স্ট্রাইপ—জ্যামিতিক ও ফুলেল মোটিফ। এছাড়াও রয়েছে টাই-ডাই এর নানা বৈচিত্র্য। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে কালো, লাল, ধূসর ও সাদা। পোশাকগুলো কে ক্র্যাফট’র প্রতিটি আউটলেট ছাড়াও অনলাইন স্টোর www.kaykraft.com থেকে কেনা যাবে।