নিজেকে পুতুল মনে হয়:পান্নু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:১১

সমাজে নারী বৈষম্যতা এখনো বিদ্যমান। তৃতীয় বিশ্বের সমাজে এমন ধারণার শেকড় এখনো পুরোপুরি উঠে যায়নি। যদিও নারীদের স্বাধীনতার পথটা এখন অনেকটাই সহজ। তবে বিভিন্ন স্তরে এখনো এই চর্চা চলছে। নারীদের অবস্থান নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে বলিউড সিনেমা ‘থাপ্পড়’। যেখানে অভিনয় করেছেন বলিউডের এখনকার আলোচিত তারকা তাপসি পান্নু। বিশ্ব ভালোবাসা দিবসে একটি ভিডিও পোস্ট করেন তাপসি। সেই ভিডিওতে দেখা যায়, পাত্রী দেখতে এসছে পাত্রপক্ষ। পাত্রীর আসনে তাপসি নিজেই। পাত্রী যোগ্য কিনা তা বিচার করা হচ্ছে, বরের কাছে মার খেতে কতটা প্রস্তুত তার উপরে। পাত্রী বলছে, ‘আমার তো ছোটবেলা থেকেই থাপ্পড়ের ট্রেনিং আছে। বাবা তো অফিসের স্ট্রেস থেকে মাকে চড় মারত।’

পাত্রীর মুখে এই কথা শুনে পাত্রও বেশ খুশি! সেও দেরি না করে তরিঘড়ি জানিয়ে দেয়, এই বিয়েতে তার মতামত রয়েছে। তত্ক্ষণাত্ পাত্রী বলে, ‘আমিও আপনাকে বিয়ে করব। কিন্তু আপনাকে ভালোবাসব না।’

হবু স্ত্রীর মুখে এই কথা শুনে পাত্র অবাক। সে তখন বলে, ‘বিয়ে আমায় করবে। থাপ্পড় খাবে আমার থেকে। তাই আমাকেই তো ভালোবাসবে।’ তখন তাপসি বলেন, ‘ভালোবাসায় তো চড় থাপ্পড় চলে না। ভালোবাসা কি থাপ্পড় মারার লাইসেন্স। না তো!’ এই ভিডিওতে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আগামী ২৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে তাপসির ছবি থাপ্পড়। ছবিতে দেখা যাবে, একটা থাপ্পড়ই সম্পর্ক ভেঙে দিতে যথেষ্ট। কিন্তু সমাজ এখনও মহিলাদের মানিয়ে নেওয়ার কথাই বলে। সেই মিথ ভাঙতেই এই ছবি। এমনকী, কবীর সিং ছবির গালে সজোরে থাপ্পড় বলেও মনে করা হচ্ছে এই সিনেমাকে।

পান্নু বলেন, ‘নারীদের এখনো পুতুল বানিয়ে ঘরে বসিয়ে রাখার প্রবণতা দূর হয়নি। এমনকি সো কল্ড শিক্ষিত সমাজেও না। ক্যারিয়ারে একজন নারী হিসেবে আমাকেও অনেক খারাপ সময় পাড় করতে হয়েছে। কখনো বা নিজেকে পুতুল মনে হয়।’